বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশ’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘শাখা ব্যস্থাপক’ পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৮ মে পর্যন্ত। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৩ বছরের শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা: ৫০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: অফিসে
বেতন: ৩৮,০০০ থেকে ৪৮,০০০ টাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যেকোনো জায়গায়
অন্যান্য সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকাল ৬ মাস, স্থায়ীকরণের পর পিএফ, গ্র্যাচুইটি, ২টি উৎসব বোনাস, হেলথ কেয়ারসুবিধা, এক্সিডেন্টাল ইনস্যুরেন্স সুবিধা, মেজর মেডিকেল সুবিধা, জরুরি ও অর্জিত ছুটি, বদলিজনিত যাতায়াত সুবিধা, মোবাইল ও দুপুরের খাবার ভাতা, প্রতিবছর ইনক্রিমেন্ট, মোটরসাইকেল ভাতা ইত্যাদি সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন।
আবেদনের শেষ সময়: ১৮ মে, ২০২৬