প্ল্যান ইন্টারন্যাশনালে এক লাখ টাকা বেতনে কাজের সুযোগ

‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘চাইল্ড প্রটেকশন ইন ইমার্জেন্সি’ বিভাগ টেকনিক্যাল এক্সপার্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৭ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মে পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট

বিভাগ: চাইল্ড প্রটেকশন ইন ইমার্জেন্সি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার

বেতন: ১,০৮,৫৮৯ থেকে ১,২২,১৬২ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মচারীর জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, মোবাইল ভাতা এবং ডে কেয়ার সুবিধা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৬