‘প্রজেক্ট অফিসার’ পদে নিয়োগ দেবে ব্র্যাক

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রজেক্ট অফিসার’ পদে নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

বিভাগ: অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস, প্রোটেকশন, এইচসিএমপি

পদের নাম: প্রজেক্ট অফিসার

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান 

অভিজ্ঞতা: ১ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর হতে হবে

কর্মস্থল: উখিয়া (কক্সবাজার)

বেতন: নির্ধারিত নয়

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, ওভারটাইম ভাতা, ২টি উৎসব বোনাস

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ মে, ২০২৬ পর্যন্ত