সরকারি প্রতিষ্ঠানে ‘গবেষণা কর্মকর্তা’ পদে নিয়োগ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ৯ম গ্রেডে ‘গবেষণা কর্মকর্তা’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদসংখ্যা ৫। আবেদনের শেষ তারিখ ২২ জুন ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: গবেষণা কর্মকর্তা

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক (ইন্টারন্যাশনাল স্টাডিজ, স্ট্র্যাটেজিক স্টাডিজ, গ্লোবাল স্টাডিজসহ), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, উন্নয়ন অধ্যয়ন, পরিবেশবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সাইবার নিরাপত্তা ও এআই–সংশ্লিষ্ট বিশেষায়িত ডিগ্রি) বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি এবং অন্যান্য পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)

বয়সসীমা: ২২ জুন ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র মহাপরিচালক, বিআইআইএসএস বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে - পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের নিকট হতে চারিত্রিক সনদপত্র।

আবেদন ফি: ২০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ২২ জুন ২০২৬