যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৩ জুন।
পদের বিবরণ
পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: ২৪২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
আবেদনের বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর সময় ২৪ মে ২০২৬, সকাল ৯টা।
আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২৩ জুন ২০২৬, বিকাল ৪টা।
আবেদনসংক্রান্ত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



