চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩য় থেকে ২০তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৩৯। আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬।
পদের বিবরণ
১. পদের নাম: প্রধান প্রকৌশলী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: পুরকৌশল বিভাগ (১); ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কৌশল বিভাগ (১); পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ (১)
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
৩. পদের নাম: অতিরিক্ত রেজিস্ট্রার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
৪. পদের নাম: উপপরিচালক
বিভাগ ও পদসংখ্যা: (অডিট) (১); ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার (১)
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
৫. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: পুরকৌশল বিভাগ (১); নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ (২)
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৬. পদের নাম ও পদসংখ্যা: সহকারী রেজিস্ট্রার (১); সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (১)
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)
৭. পদের নাম: প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা: পুরকৌশল বিভাগ (২); ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন কৌশল বিভাগ (১); ম্যাটেরিয়ালস্ অ্যান্ড ম্যাটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১); Institute of Energy Technology (IET) (১); Institute of River, Harbor and Environmental Science (IRHES) (১)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৮. পদের নাম ও পদসংখ্যা: মেডিক্যাল অফিসার (আইটি বিজনেস ইনকিউবেটরের উপপরিচালক পদের বিপরীতে) (১); সহকারী কম্পিউটার প্রোগ্রামার (IICT) (প্রোগ্রামার পদের বিপরীতে) (১); টেকনিক্যাল অফিসার (শিট মেটাল) (১); টেকনিক্যাল অফিসার (মেশিনশপ) (১); সহকারী নেটওয়ার্ক/ হার্ডওয়ার ইঞ্জিনিয়ার (ICT Cell) (১)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৯. পদের নাম ও পদসংখ্যা: প্রটোকল অ্যান্ড লিয়াজোঁ অফিসার (১); সহকারী টেকনিক্যাল অফিসার (পুরকৌশল বিভাগ) (১)
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
১০. পদের নাম ও পদসংখ্যা: ব্যক্তিগত সহকারী (আইটি বিজনেস ইনকিইবেটর) (১)
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
১১. পদের নাম ও পদসংখ্যা: হার্ডওয়ার টেকনিশিয়ান (IICT) (১); নেটওয়ার্ক টেকনিশিয়ান (IICT) (১); হার্ডওয়ার/নেটওয়ার্ক টেকনিশিয়ান (ICT Cell) (১); উপ-প্রশাসনিক কর্মকর্তা (১)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
১২. পদের নাম: কেয়ারটেকার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
১৩. পদের নাম: ল্যাব সহকারী (IICT)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
১৪. পদের নাম ও পদসংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (সিএসই বিভাগ) (১); বাবুর্চি (২) (ভিসি বাংলো-১, শামসেন নাহার খান হল-১) (মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান (আইটি বিজনেস ইনকিউবেটর)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
১৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)
১৭. পদের নাম ও পদসংখ্যা: ডাইনিং বয় (শহীদ আবু সাঈদ হল) (১); আয়া (ভেতরের গেটে গার্ড) (তাপসী রাবেয়া হল) (১)
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে (অফিস চলাকালীন) পৌঁছাতে হবে।
১-৯ নম্বর পদের ক্ষেত্রে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে (ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে)। ১০-১৭ নম্বর পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৯ নম্বর পদের আবেদন ফি: ২০০ টাকা; ১০ নম্বর পদের আবেদন ফি: ১৫০ টাকা; ১১ থেকে ১৪ নম্বর পদের আবেদন ফি: ১০০ টাকা; ১৫ থেকে ১৭ নম্বর পদের আবেদন ফি: ৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই ২০২৬
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।