বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ (এমটিও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।
চাকরির বিবরণ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল থাকা যাবে না।
বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন-ভাতা: প্রবেশনকালীন সময়ে মাসে ৭০ হাজার টাকা। এক বছর পর স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে যোগদানের পর মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।
আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।



