Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে বড় নিয়োগ, সর্বনিম্ন বেতন ২০ হাজার

আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী’ পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। খামের উপর স্পষ্ট আকারে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ২০ অক্টোবর ২০২৬ তারিখ
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত
আবেদন পদ্ধতি: অফলাইনে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ১৮-৩২ বছর। তবে ১-৪ নং পদের ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য নয়। 
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন  এখানে । নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংকে ১-১১ নং পদের জন্য ২০০ টাকা, ১২-১৪ নং পদের জন্য ১০০ টাকা, ১৫ নং পদের জন্য ৫০ টাকা অফেরতযোগ্য হিসেবে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রে সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা

রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর-১২, ঢাকা-১২১৬। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারবেন।

   

About

Popular Links

x