Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

আনসারে ২২৮ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রার্থীরা অনলাইনে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম

রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানটি ১৬টি পদে মোট ২২৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, স্টাফ ফটোগ্রাফার, ড্রাফটসম্যান, থানা/উপজেলা প্রশিক্ষক, উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা, গাড়িচালক (ভারী), প্রুফ রিডার, অফিস সহকারী, ইলেকট্রিশিয়ান, বুট মেকার, প্লাম্বার, ব্যান্ডসম্যান, মহিলা ব্যান্ড, মালী, বাবুর্চি এবং অফিস সহায়ক পদে মোট ২২৮ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। পদভেদে ১৩তম থেকে ২০তম গ্রেডে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা।

পদ অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক বা সমমান নির্ধারণ করা হয়েছে। বিশেষ কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড কোর্স, বাস্তব কাজের অভিজ্ঞতা কিংবা নির্দিষ্ট শারীরিক যোগ্যতার বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ অক্টোবর ২০২৬ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত শর্তাবলি ও নিয়মাবলি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বিস্তারিত লিংকে।

   

About

Popular Links

x