কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক মেয়াদে প্রার্থী নেবে। নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের আবেদন আহ্বান করা হয়েছে।
চাকরির বিবরণ
১. ম্যানেজার (এইচআরএম/অ্যাডমিন)
পদসংখ্যা: ১
বেসিক বেতন: ৯১,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ১,০০০ টাকার পে-অর্ডার (কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অনুকূলে) সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে ‘ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআরএম ও অ্যাডমিন), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন, ঢাকা-১২১৭’ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



