Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে আটার মিল থেকে সোয়া লাখ কেজি সরকারি গম জব্দ

অবৈধভাবে মজুদ করার অভিযোগে মিলটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় অবৈধভাবে সরকারি খাদ্যশস্য মজুত ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে ইউনাইটেড ফ্লাওয়ার'স মিল নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম এসআরবি-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসায় পরিচালনা করে আসছেন। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় ইউনাইটেড ফ্লাওয়ার'স মিল নামক একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা লাইসেন্সবিহীন ১ লাখ ২০ হাজার ৫০ কেজি (লালগম) সরকারি খাদ্য অধিদপ্তরের পণ্য মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মজুদ করা সরকারি খাদ্যশস্য জব্দ করা হয়।

   

About

Popular Links

x