বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে ১৩ ও ১৬ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১০। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর।
চাকরির বিবরণ
১. পদের নাম: স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭
বেতন স্কেল ও গ্রেড: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা;
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬, বিকলে ৪টা।



