Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

তিন উপ-মহাপরিদর্শক ও নয়জন পুলিশ সুপারসহ একযোগে ২৪ জন ঊর্ধ্বতন কর্মকতাকে বদলি করা হয়েছে। রদবদল হওয়া এসব কর্মকর্তার মধ্যে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া ১২ জন অতিরিক্ত ডিআইজি রয়েছেন। 

রবিবার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।  

এর আগে, গত ২২ সেপ্টেম্বর ডিআইজিসহ পুলিশের ৩১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। 

তিন ডিআইজির মধ্যে- স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া ও এসবির মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। আর সিআইডির মোহাম্মদ হাসান বারী নুরকেকে মেট্রোরেল পুলিশে পাঠানো হয়েছে। 

এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে রদবদল করা কর্মকর্তাদের মধ্যে- রংপুর, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ, খুলনা মহানগর, সিআইডি ও পুলিশ অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন। 

পুলিশ সুপার পদে বদলি করা কর্মকর্তাদের মধ্যে- ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর, পিবিআই, পুলিশ অধিদপ্তর ও পুলিশ স্টাফ কলেজের কর্মকর্তারা রয়েছেন। 

   

About

Popular Links

x