সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের এমপিকে গ্রেপ্তার করে ডিবি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ।

 সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজিজুলকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, যশোরের কেশবপুরের বাসিন্দা আজিজুলের বিরুদ্ধে সেখানে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে পরাজিত করেছিলেন।

আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।