আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়ার সুযোগ, রেড ক্রসে নিয়োগ

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড টিম লিডার’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস  

পদের নাম: ফিল্ড টিম লিডার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট অফিস স্যুট (এক্সেল/ওয়ার্ড/পাওয়ারপয়েন্ট)

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: চিকিৎসা বীমাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৬