বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: ৫৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৬