Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ১ লাখের বেশি

বিভিন্ন প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ (টিআইবি) চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

চাকরির বিবরণ

১. পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকারযোগ্য বিষয়গুলো হলো নৃবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, পরিবেশবিজ্ঞান, ভূগোল, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি।

সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রাসঙ্গিক বিষয়ে থিসিস গবেষণার অভিজ্ঞতাও বিবেচিত হবে।

বেতন: ৩৭,৯৬৮ টাকা

২. পদের নাম: কো-অর্ডিনেটর (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

গবেষণা এবং প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৭ বছর ব্যবস্থাপক (ম্যানেজারিয়াল) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১,৯৭,৮৯২ টাকা

৩. পদের নাম: রিসার্চ ফেলো (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

গবেষণাপ্রতিষ্ঠানে, উন্নয়ন সংস্থা/এনজিও বা অলাভজনক প্রতিষ্ঠানে কমপক্ষে ৮ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর ব্যবস্থাপক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১,৫৩,৭৯৯ টাকা

৪. পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

গবেষণাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা/এনজিও অথবা অলাভজনক প্রতিষ্ঠানে গুণগত এবং/অথবা পরিমাণগত গবেষণায় কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।ব্যাংকিং খাতবিষয়ক গবেষণা এবং প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১,০৭,৫৯০ টাকা

আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ১ নম্বর পদ: ১৬ জুলাই এবং ২ থেকে ৪ নম্বর পদ: ২৫ জুলাই ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

   

About

Popular Links

x