ইরান আবার পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় নির্মাণ বা মেরামত করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
শনিবার (১১ জুলাই) সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের “ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি” সঙ্গে যৌথভাবে সাম্প্রতিক সময়ের বেশ কিছু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনটিতে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দাবি করা হচ্ছে, দেশটির পারচিন এলাকায় অবস্থিত একটি স্থাপনায় পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক মজুত রয়েছে।
এর কারণ হিসেবে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জুনে যেসব ছবি (স্যাটেলাইটের মাধ্যমে) ধারণ করা হয়েছিল, সেগুলোয় গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের হামলার কারণে সৃষ্ট গর্তগুলো অস্থায়ীভাবে ঢেকে রাখতে দেখা গিয়েছিল।
কিন্তু জুলাই মাসের স্যাটেলাইট চিত্রে, সেই হামলার কারণে সৃষ্ট গর্তগুলো জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এছাড়া, ইরানের “পিকঅ্যাক্স মাউন্টেন” ঘিরেও যানবাহনের সন্দেহজনক আনাগোনা দেখা গেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
যদিও ইসফাহান, ফোরদো এবং নাতাঞ্জের মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের কাজ শুরু হয়নি বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে।
এর আগে, গত জুনে একটি সমঝোতা স্মারক সই যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত এবং এর বিনিময়ে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া ছিল ওই স্মারকের মূল বিষয়। সেই সময় ইরান তারা পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছিল।



