রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর। আবেদন শুরু ৮ জুলাই থেকে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে মহিলাবিষয়ক অধিদপ্তর জানিয়েছে, সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। ২১/১২/২০২২ তারিখের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
চাকরির বিবরণ
১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার/বাংলা ৫০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।
২. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)
পদসংখ্যা: ৯৭ (দরজিবিজ্ঞান-৫৩টি, বুটিক বাটিক-২২টি, নকশিকাঁথা-২২টি)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার/বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।
৪. পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ
পদসংখ্যা: ২৫
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হতে এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে।
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬৩
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ/বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি।
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৩৮
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনে যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস
আবেদনকারী প্রার্থীর বয়স
১/৭/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। চাকরির আবেদন ফর্মে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট-এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এছাড়া কিউআর কোড (QR Code) স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।
আবেদন ফি
ক্রমিক নং-১ হতে ৫ পর্যন্ত প্রার্থীর জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (এক শ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (এক শ বারো) টাকা, ক্রমিক নং-৬ - এর জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদনের সময়সীমা
আবেদন শুরুর তারিখ: ৮ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬ (বিকেল ৪টা)।
এ সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন।



