Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার বড় সুযোগ

আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১১:০৩ এএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৩। 

পদের বিবরণ

১. পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ৬

অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগ-১, কৃষিতত্ত্ব বিভাগ-১, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার বিভাগ-১, ওশানোগ্রাফি বিভাগ-১, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ-১ ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগ-১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

২. পদের নাম: প্রভাষক

বিভাগ ও পদসংখ্যা: ৭

ম্যাথমেটিকস বিভাগ-১, কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন বিভাগ-১, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগ-১, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার বিভাগ-১, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ-১ ও ওশানোগ্রাফি বিভাগ-২।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী-৮৬৬০’ বরাবর সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে। আবেদনপত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

আবেদন ফি: ৯০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬

আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন এ ঠিকানায়

   

About

Popular Links

x