এইচএসসি পাসে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সেলস মার্কেটিংয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ২৯ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে  

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৬