সহকারী জজ পদে ২৫০ জন নিয়োগ, আবেদন শুরু ৬ আগস্ট

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন উপযুক্ত প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ  

পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)

পদ সংখ্যা: ২৫০ (পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে) 

বেতন স্কেল: ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক বা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর হতে হবে (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী নির্ধারিত)।

পরীক্ষার ধরন ও সময়সূচি

প্রাথমিক পরীক্ষা (MCQ): ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লিখিত পরীক্ষা: ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (গড় পাস নম্বর ৫০%)।

মৌখিক পরীক্ষা: ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)।

পরীক্ষাকেন্দ্র: প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।

আবেদন শুরুর তারিখ ও সময়: ৬ আগস্ট ২০২৬ (দুপুর ১২.০০ ঘটিকা)

আবেদনের শেষ তারিখ ও সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১১.৫৯ ঘটিকা)

পরীক্ষার ফি: ১২০০/- টাকা (টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট - এর মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন এখানে।