ডাচ্-বাংলা ব্যাংকে নিয়োগ, শুরুতেই বেতন ৭০ হাজার

বেসরকারি ব্যাংক ডাচ্‌-বাংলা ব্যাংকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ (এমটিও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।

চাকরির বিবরণ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল থাকা যাবে না।

বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বেতন-ভাতা: প্রবেশনকালীন সময়ে মাসে ৭০ হাজার টাকা। এক বছর পর স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে যোগদানের পর মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা। 

আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।