ওয়ার্ল্ড ভিশনে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি

‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি ‘সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম: স্পেশালিস্ট

বিভাগ: জেন্ডার ইকুয়ালিটি, ডিসেবিলিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন 

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: জেন্ডার স্টাডিজ/উইমেন স্টাডিজ/সামাজিক বিজ্ঞান (সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, সমাজকর্ম) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: জামালপুর (সদর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেমন - প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, বছরে ১টি উৎসব বোনাস সংস্থার নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৬