নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি, পদসংখ্যা ১২

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১২। আবেদনের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর।

চাকরির বিবরণ

১. পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। সর্দার আমিন অথবা বদর আমিন হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: তহশীলদার

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। অবসরপ্রাপ্ত তহশীলদার অথবা অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসার

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। অবসরপ্রাপ্ত কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এসএসসি পাস। এমএস ওয়ার্ড, এমএসএক্সেল ও পাওয়ারপয়েন্ট-এ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় টাইপিং দক্ষতা আবশ্যক।

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে

নিয়োগ বিজ্ঞপ্তি/সংগৃহীত

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ হাতে লিখিত আবেদনপত্র ‘পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নং-১৫, ব্লক-বি, বসুন্ধরা আ/এ, ঢাকা- ১২২৯’ ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬