ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার টাকা

ইস্টার্ন ব্যাংক পিএলসি ‘ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

চাকরির বিবরণ 

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস সেলস

চাকরির ধরন: ফুল টাইম

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস।

অন্যান্য যোগ্যতা: নতুন স্নাতকদের (ফ্রেশ গ্র্যাজুয়েট) আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে সমমানের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সেলস, কাস্টমার সার্ভিস, যোগাযোগ দক্ষতা ও অনলাইনে কাজের পারদর্শিতা থাকতে হবে।

বেতন: মাসিক সাকল্যে ৩১,০০০ টাকা

প্রধান দায়িত্বসমূহ

  • ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহক চিহ্নিত ও তাদের সঙ্গে যোগাযোগ করা
  • ক্রেডিট কার্ডের বিভিন্ন সুযোগ-সুবিধা বুঝিয়ে আবেদনপ্রক্রিয়ায় সহায়তা করা
  • ব্যাংকের নির্ধারিত মাসিক সেলস টার্গেট পূরণ করা
  • কার্ড অ্যাকটিভেশন নিশ্চিত করা এবং কাস্টমার সার্ভিস প্রদান করা
  • দৈনিক ও সাপ্তাহিক সেলস রিপোর্ট তৈরি করা 

সুযোগ-সুবিধা

মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস, চিকিৎসাসুবিধা ও ছুটিসহ ব্যাংকের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। সফলভাবে ট্রেইনি মেয়াদ শেষ করা এবং পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীভাবে ‘জুনিয়র অফিসার’ পদে নিয়োগেরও সুযোগ রয়েছে। 

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬