সাপ্তাহিক ২ দিন ছুটিসহ নগদে চাকরি, কর্মস্থল ঢাকা

সম্প্রতি নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি বিভাগ ‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট

বিভাগ: আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সাইবার নিরাপত্তা ও নিরাপদ সংযোগ ও এন্টারপ্রাইজ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।   

আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬