Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইন্টারটেক বাংলাদেশে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম

আন্তর্জাতিক পরিদর্শন ও মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘ইন্টারটেক বাংলাদেশ’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার, ইন্সপেকশন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইন্টারটেক বাংলাদেশ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার, ইন্সপেকশন

চাকরির ধরন: ফুল টাইম (অফিস)

কর্মস্থল: গাজীপুর

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি। কোয়ালিটি ম্যানেজমেন্ট ও ইন্সপেকশনে অতিরিক্ত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: টেক্সটাইল খাতে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

দায়িত্বসমূহ

  • গ্রাহকের অভিযোগ, মানের সমস্যা ও পরিদর্শন সম্পর্কিত বিরোধ স্বাধীনভাবে তদন্ত ও সমাধান করা 
  • টেক্সটাইল, অ্যাপারেল ও ফুটওয়্যার সামগ্রীর পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা
  • আইএসও/আইইসি ১৭০২০ নির্দেশিকা এবং কোম্পানির মাননিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিতকরণ 
  • পরিদর্শন কর্মীদের কারিগরি সহায়তা, প্রশিক্ষণ দেওয়া এবং পারফরম্যান্স পর্যবেক্ষণকরণ
  • অভ্যন্তরীণ অডিট ও অ্যাক্রিডিটেশন অ্যাসেসমেন্টে অংশগ্রহণ 

আবেদনের শেষ তারিখ: ০৩ অক্টোবর ২০২৬

আবেদন-সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে হবে। 

   

About

Popular Links

x