Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

প্রতিষ্ঠানটিতে ‘ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে  

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট ‘ডিরেক্টর’ (ফাইন্যান্স) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল হবে ঢাকায়। আবেদনের শেষ তারিখ ২ সেপ্টেম্বর।

চাকরির বিবরণ

পদের নাম: ডিরেক্টর (ফাইন্যান্স) 

পদসংখ্যা: অনুল্লেখিত

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফাইন্যান্স/অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে এমকম/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিএ/এসিএ/এফসিএ, এসিসিএ, সিএমএ, সিপিএ বা সমমানের পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা ন্যূনতম ১৫ বছর।

বয়সসীমা: ৫০-৫৯ বছর; যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (১ বছর); সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়তে পারে।

কর্মস্থল: জাতীয় সদর দপ্তর, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

   

About

Popular Links

x