Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেভ দ্য চিলড্রেনে নিয়োগ, কর্মস্থল ঢাকা

অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা 'সেভ দ্য চিলড্রেন' তাদের ফিন্যান্স বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস স্পেশালিস্ট’ পদে যোগ্য প্রার্থী আহ্বান করছে। গত ২৭ আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

পদের নাম ও কর্মস্থল
বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম 'ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস স্পেশালিস্ট'। ঢাকাভিত্তিক এই পদে নারী ও পুরুষ, উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পদের সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ না থাকলেও এটি একটি চুক্তিভিত্তিক চাকরি।

যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা এবং কম্পিউটার-ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার, এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্ট পরিচালনায় পারদর্শী হতে হবে।

বেতন ও সুবিধাদি
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া সেভ দ্য চিলড্রেনের বিদ্যমান নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইটের (https://www.savethechildren.net) ক্যারিয়ার সেকশনের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬। বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন: https://bdjobs.com/h/details/1526587?ln=1

   

About

Popular Links

x