বেসরকারি সংস্থায় চাকরি, পদ ১৬৯

বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু ১৬৯টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের মাঠপর্যায়ে কাজ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পদগুলোর জন্য মোটরসাইকেল চালানোর সক্ষমতা প্রয়োজন। ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদন করতে নিরুৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি। আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬।

কোন পদে কত নিয়োগ

১. সমন্বয়কারী
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: শিক্ষানবিশকালে ৮১ হাজার টাকা, নিয়মিতকরণের পর ৯০ হাজার টাকা।

২. জোনাল ব্যবস্থাপক
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: শিক্ষানবিশকালে ৫৭ হাজার টাকা, নিয়মিতকরণের পর ৬৪ হাজার টাকা।

৩. আঞ্চলিক ব্যবস্থাপক
পদসংখ্যা: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: শিক্ষানবিশকালে ৪৩ হাজার ২০০ টাকা, নিয়মিতকরণের পর ৫০ হাজার টাকা।

৪. সহকারী অভ্যন্তরীণ নিরীক্ষক
পদসংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (বাণিজ্য)/সিএসিসি
বেতন: শিক্ষানবিশকালে ৩০ হাজার ৬০০ টাকা, নিয়মিতকরণের পর ৩৬ হাজার টাকা।

৫. শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ২৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: শিক্ষানবিশকালে ৩০ হাজার ৬০০ টাকা, নিয়মিতকরণের পর ৩৬ হাজার টাকা।

৬. সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ৪০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (বাণিজ্য)
বেতন: শিক্ষানবিশকালে ২৭ হাজার টাকা, নিয়মিতকরণের পর ৩২ হাজার টাকা।

৭. ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৮০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বেতন: শিক্ষানবিশকালে ২৩ হাজার ৪০০ টাকা, নিয়মিতকরণের পর ২৮ হাজার টাকা।

যেভাবে আবেদন
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি, কুরিয়ার অথবা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, সেতু, বীর নিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০। খামের ওপর প্রার্থীর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিশকাল হবে ছয় মাস। নিয়মিতকরণের পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী ১০ শতাংশ সিপিএফ, বিমা, আনুতোষিকসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। এ ছাড়া নিয়মিত কর্মীরা সংস্থার চাকরিবিধি অনুযায়ী বছরে দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা পাবেন। সংস্থার বিজ্ঞপ্তিতে ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে।