Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, পদসংখ্যা ৮৫

আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য তিন পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সুযোগ আগামী ৮ অক্টোবর।

চাকরির বিবরণ

পদের নাম: হিসাবরক্ষক, মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: হিসাবরক্ষক (১৭), মাঠ সংগঠক (৬৭) ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর (১)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা

আবেদনের বয়স: ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা

যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর-০৯, বাড়ি-১৩৪, ফ্ল্যাট-এ৪, খুলশী, চট্টগ্রাম।

আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।

আবেদন ফি

যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ শিরোনামে অগ্রণী ব্যাংক খুলশী শাখা, চট্টগ্রামের অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ অবশ্যই পাঠাতে হবে।

আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে

আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল চারটা পর্যন্ত।

বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

   

About

Popular Links

x