Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার বড় সুযোগ

পরিসংখ্যান বিভাগে ‘সহকারী অধ্যাপক’ পদে নিয়োগ দেওয়া হবে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ‘সহকারী অধ্যাপক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর।

চাকরির বিবরণ

পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ: পরিসংখ্যান বিভাগ

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যানে বিএস এবং এমএস উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণি অথবা ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি - উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.২৫ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তত ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা; অথবা অন্তত ২ বছরের পোস্টডক্টরাল গবেষণার অভিজ্ঞতা; অথবা কোনো স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠানে রিসার্চ/সায়েন্টিফিক অফিসার বা সমমানের পদে অন্তত ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা। পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

চাকরির ধরন: পূর্ণকালীন

আবেদনের নিয়ম: এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে

আবেদন ফি: ৭৫০ টাকা

আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

   

About

Popular Links

x