‘ওয়ান ব্যাংক পিএলসির’ নিয়োগকারী এজেন্সি কনকোয়েস্ট লিমিটেড জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ওয়ান ব্যাংকের জন্য ‘ট্রেইনি সেলস অফিসার-সিনিয়র সেলস অফিসার’ পদে ১০০ জনের বেশি কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কনকোয়েস্ট লিমিটেড (ওয়ান ব্যাংকের নিয়োগকারী সংস্থা)
পদের নাম: ট্রেইনি সেলস অফিসার-সিনিয়র সেলস অফিসার
পদসংখ্যা: ১০০-এর বেশি
চাকরির ধরন: ফুল টাইম (চুক্তিভিত্তিক)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নতুনদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। সরাসরি সেলস, ব্যাংকিং প্রোডাক্ট (রিটেইল, ডিপোজিট, ক্রেডিট কার্ড, ইসলামিক ব্যাংকিং ও এসএমই প্রোডাক্ট) বিক্রি এবং টেলিমার্কেটিংয়ের কাজ করার আগ্রহ ও দক্ষতা থাকতে হবে।
বেতন: মাসিক ১৮,০০০-২৪,০০০ টাকা
প্রধান দায়িত্বসমূহ
- ওয়ান ব্যাংক পিএলসির বিভিন্ন ব্যাংকিং পণ্য (যেমন সিএএসএ ডিপোজিট অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট, ক্রেডিট কার্ড, ইসলামিক ব্যাংকিং ও এসএমই প্রোডাক্ট) সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করা।
- ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
- নতুন গ্রাহক তৈরি ও সম্পর্ক বজায় রাখা।
- গ্রাহকের কেওয়াইসি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাই নিশ্চিত করা।
- দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট তৈরি করা।
সুযোগ-সুবিধা
বেতন ছাড়াও রয়েছে আকর্ষণীয় কমিশন স্ট্রাকচার এবং ওয়ান ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ। দায়িত্বশীল ও ভালো কাজের মাধ্যমে পরবর্তী সময়ে দুই বছর পর স্থায়ীকরণের সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী যোগ্য প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত ও কভার লেটার ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া ছবিসহ সিভি সরাসরি বা ডাকযোগে জমা দেওয়া যাবে এই ঠিকানায়: কনকোয়েস্ট লিমিটেড, বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্স, ২য় ভবন (৩য় তলা), স্যুট # ২১০, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।



