Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যুৎ বিভাগে ইন্টার্নশিপের সুযোগ, আজ থেকেই আবেদন

মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে   

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন ২০২৬-২৭ অর্থবছরে তিন মাস মেয়াদি ‘ইন্টার্নশিপের’ সুযোগ দেওয়া হচ্ছে। মোট ১৭ জন ইন্টার্ন নেওয়া হবে। আজ থেকে আবেদন শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
  • প্রার্থীর সর্বশেষ পরীক্ষার সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে। পাশাপাশি স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

মাসিক ভাতা: ১০,০০০ টাকা

ইন্টার্নশিপের মেয়াদ: ৩ মাস 

আবেদনের নিয়ম: এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদন শেষ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। 

   

About

Popular Links

x