Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরএফএলে ইনচার্জ পদে ১০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘ব্যাটারি’ বিভাগে ‘সার্ভিস ইনচার্জ’ পদে মোট ১০ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই আবেদনের প্রক্রিয়া চলবে আগামী ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: সার্ভিস ইনচার্জ (ব্যাটারি বিভাগ)
পদসংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি
অভিজ্ঞতা: ব্যাটারি, স্টোরেজ সেল, ড্রাই সেল, বৈদ্যুতিক ক্যাবল কিংবা ইলেকট্রনিক সামগ্রীতে ন্যূনতম ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট), বছরে ২টি উৎসব বোনাস এবং অর্জিত ছুটির বিনিময়ে নগদ অর্থ সুবিধা।

আগ্রহী প্রার্থীদের আরএফএল গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট (rflbd.com) অথবা লিংকে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ৩ অক্টোবর ২০২৬।

   

About

Popular Links

x