Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা ছাড়াই পদটিতে আবেদনের সুযোগ রাখা হয়েছে।

৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (সেলস বিভাগ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: প্রযোজ্য নয় (অভিজ্ঞতাহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন)
চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)
প্রার্থীর ধরন: কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বনিম্ন ২৪ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

   

About

Popular Links

x