Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

বৃহস্পতিবার সকাল ১১টা ১২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 
 
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুনের লাগার খবর পায় ফায়ার সার্ভিস।   

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “রাজধানীর মহাখালীর রেল গেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে পুরোনো ভবনেে এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।” 

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আসেনি।”

   

About

Popular Links

x