Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যাংকে চাকরির বড় সুযোগ, ৪ প্রতিষ্ঠানে চলছে নিয়োগ

বেসরকারি চার ব্যাংকে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

বেসরকারি চার ব্যাংকে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক ও ঢাকা ব্যাংক পৃথক এসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও বেতন নির্ধারণ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

ওয়ান ব্যাংক

পদের নাম: ক্যাশ অফিসার/টেলার অফিসার (গ্রেড-১) টু অফিসার (গ্রেড-৩)

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে অবস্থিত ওয়ান ব্যাংকের শাখা বা উপশাখা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক/সম্মান ডিগ্রি (ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফিন্যান্স অগ্রাধিকার পাবে)। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট/টেলার অপারেশনে ন্যূনতম ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য যোগ্যতা

বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট, কারেন্সি হ্যান্ডলিং এবং বিএফআইইউ নির্দেশিত এএমএল/সিএফটি-সংক্রান্ত নীতিমালায় ভালো জ্ঞান থাকতে হবে। জাল বা ছেঁড়া নোট শনাক্তকরণ, কারেন্সি সর্টিং এবং কোর ব্যাংকিং সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগদক্ষতা থাকা আবশ্যক।

প্রধান দায়িত্ব

গ্রাহকদের স্বাক্ষর ও হিসাবের তথ্য যাচাই করে কাউন্টারে নগদ জমা, উত্তোলন ও বিল সংগ্রহ করা এবং কোর ব্যাংকিং সিস্টেমে তা এন্ট্রি করা। নোট গণনা, সর্টিং এবং জাল বা ছেঁড়া নোট শনাক্তকরণ নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত সীমার মধ্যে ক্যাশ ব্যালান্স বজায় রাখা এবং ভল্ট হ্যান্ডল করা। এটিএম বুথে ক্যাশ লোডিং, আনলোডিং ও রিকনসিলিয়েশন পরিচালনা করা। অভ্যন্তরীণ ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অডিটে সহায়তা করা এবং সন্দেহজনক ক্যাশ লেনদেনের বিষয়ে রিপোর্ট করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

স্ট্যান্ডার্ড ব্যাংক

পদের নাম: শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের ন্যূনতম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকিং খাতে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বয়সসীমা: ২০ থেকে ৫৫ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান উল্লেখ করা হয়েছে

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে

আবেদনে নিয়ম: এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ অক্টোবর ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

ঢাকা ব্যাংক

পদের নাম: করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার

পদসংখ্যা: অনুল্লেখিত

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান এবং ঋণ ও জামানত-সংক্রান্ত নথিপত্রের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে

আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবেঅ

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত দেখুন এখানে। 

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

পদের নাম: অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ)

চাকরির ধরন: ফুল টাইম (অফিস)

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক

অন্যান্য যোগ্যতা: ডাটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণাত্মক দক্ষতা এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্ট পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

প্রধান দায়িত্ব

ঝুঁকি চিহ্নিতকরণ ও তা প্রশমনে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। ব্যাংকের নীতি অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট পলিসি ও গাইডলাইন তৈরি এবং পর্যালোচনা করা। বিভিন্ন রেগুলেটরি রিপোর্ট প্রস্তুত করা। ইআরএমসি ও এসআরপি মিটিং আয়োজন ও কার্যবিবরণী তৈরি করা। বিভিন্ন অডিট ও পরিদর্শন কার্যক্রমে রেগুলেটরি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা।

সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনপ্রক্রিয়া 

আগ্রহী যোগ্য প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। 

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬

   

About

Popular Links

x