Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিতে লিগ্যাল নোটিশ

কলসেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে ডিএমটিসিএল বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

ঢাকার গণপরিবহন মেট্রোরেলের স্টেশন ও চলমান ট্রেনে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম জনস্বার্থে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই লিগ্যাল ডিমান্ড নোটিশ পাঠান। 

লিগ্যাল নোটিশে দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটাকে (এয়ারটেল) মেট্রোরেল এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের অনুমতি ও সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। 

নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় ৪ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। তবে ট্রেন চলাকালীন এবং স্টেশনগুলোতে দুর্বল নেটওয়ার্কের কারণে যাত্রীরা জরুরি প্রয়োজনে কথা বলতে পারেন না কিংবা বারবার কল কেটে যায়। এতে প্রতিদিন হাজারো যাত্রী ভোগান্তির মধ্যে পড়েন। 

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে  তা লিখিতভাবে অবহিত করতে বলা হয়েছে। ব্যর্থতায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়। 

   

About

Popular Links

x