সাজেদা ফাউন্ডেশনে চাকরি, বেতন ২৩ থেকে ৩০ হাজার

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ‘টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস অফিসার (লাইভস্টক)’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।

চাকরির বিবরণ

পদের নাম: টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস অফিসার (লাইভস্টক)

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা: পশু পালনে স্নাতক (বিএসসি), ভেটেরিনারি সায়েন্স, ভেটেরিনারি মেডিসিনে ডক্টর (ডিভিএম)

অভিজ্ঞতা: ১-৫ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: যেকোনো জায়গায়

বয়সসীমা: ২৩-৩৫ বছর

বেতন: ২৩,০০০-৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব বোনাস ও ঋণ সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর, ২০২৬।