Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, স্নাতক পাসেই আবেদন

প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ‘অ্যাগ্রি সেলস অফিসার (জেও-অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)

পদের নাম: অ্যাগ্রি সেলস অফিসার (জুনিয়র অফিসার-অফিসার) 

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: ব্যাংক, এনজিও বা ক্ষুদ্রঋণ (মাইক্রোক্রেডিট) প্রতিষ্ঠানে সর্বনিম্ন এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, এনবিএফআই, এনজিও বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অ্যাগ্রি সেলস কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।

অন্যান্য যোগ্যতা: শক্তিশালী আন্তঃব্যক্তিক যোগাযোগ, দর-কষাকষি ও বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে। সম্পর্ক উন্নয়ন, বাজারের সুযোগ চিহ্নিতকরণ ও ব্যবসার সার্বিক বৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা আবশ্যক।

বেতন: আলোচনা সাপেক্ষে

প্রধান দায়িত্ব

  • ঋণ বিতরণ, আদায় বা সংগ্রহ ও আমানত সংগ্রহের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • শাখা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় সাপ্তাহিক ‘উঠান বৈঠক’ পরিচালনা করা এবং প্রতিবেদন জমা দেওয়া।
  • কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক ও সুসম্পর্ক বজায় রাখা।
  • বাজার সফর, মাঠ জরিপ ও গ্রাহক কার্যক্রমের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করা।
  • শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ব্যবসায়ী সম্প্রদায় থেকে মানসম্মত কৃষি-এসএমই ঋণের প্রস্তাব সংগ্রহ করা।
  • প্রি-ডিসবার্সমেন্ট ভিজিট, ঋণ প্রস্তাব বিশ্লেষণ, সিআরএম ও অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়সহ ঋণসংক্রান্ত তদারকি নিশ্চিত করা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬

   

About

Popular Links

x