‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের’ (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে কর্মী নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ২৭৯। আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেমর।
চাকরির বিবরণ
১. কোম্পানির নাম: সিওয়াই কনস্ট্রাকশন
পদের নাম: নির্মাণশ্রমিক
পদসংখ্যা: ১
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)
২. কোম্পানির নাম: লেম্যান এন্টারপ্রাইজ
পদের নাম: এসি টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)
৩. কোম্পানির নাম: হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি
পদের নাম: খামারশ্রমিক
পদসংখ্যা: ১
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)
৪. কোম্পানির নাম: সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা: নির্মাণশ্রমিক-১৮০, নির্মাণশ্রমিক-৫, প্লাম্বার-৫, রাজমিস্ত্রি-২, ফোরম্যান-৩, ড্রাফটম্যান-৫, ওয়েল্ডার-৫, ইলেকট্রিশিয়ান-৫, কাঠমিস্ত্রি-৫, ড্রাইভার ক্লা-৩, ট্রাক ড্রাইভারক-৩, ভারী যানবাহনচালক-৩, সুপারভাইজার-১, অপারেটর-১, টেকনিশিয়ান-১
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)। অপারেটর ও টেকনিশিয়ান পদের বেতন দৈনিক ২১ ব্রুনেই ডলার (প্রায় ২,০২৫ টাকা)।
৫. কোম্পানির নাম: সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা: নির্মাণকর্মী-২০, শ্রমিক-৪, গ্রাস কাটার-৫
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)
৬. কোম্পানির নাম: বিএমএম এসডিএন বিএইচডি
পদের নাম: সাধারণ শ্রমিক
পদসংখ্যা: ৩
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)
৭. কোম্পানির নাম: এবিডি এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা: ইলেকট্রিশিয়ান-৩, ফোরম্যান-২
বেতন: দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২২ টাকা)
৮. কোম্পানির নাম: আলওয়ালি এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা: শ্রমিক (৫)
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)
৯. কোম্পানির নাম: এমডি রাফি কনস্ট্রাকশন
পদের নাম ও পদসংখ্যা: হেভি যানবাহন ড্রাইভার (৪)
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)
আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা
সার্ভিস চার্জ: নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্যপরীক্ষায় উত্তীর্ণদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীর ক্ষেত্রে ৫৬,৩৫০ টাকা। আধা দক্ষ/অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা।
‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংক, মগবাজার শাখায় পে-অর্ডার সম্পন্ন করে বোয়েসেলে মূল কপি জমা দিতে হবে।
অন্যান্য সুবিধা: থাকার খরচ কোম্পানি বহন করবে; বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে; মেডিক্যাল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধাদি ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
শর্তসমূহ
- দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে যা নবায়নযোগ্য।
- কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।



