মিডল্যান্ড ব্যাংকে ‘প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ নিয়োগ

মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে ‘প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর।

চাকরির বিবরণ 

১. পদের নাম: প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।

২. পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার

পদসংখ্যা: উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

বেতন-ভাতা: প্রবেশনারি কর্মকর্তাদের এক বছরের প্রবেশনকালীন আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। সফলভাবে প্রবেশনকাল সম্পন্নকারীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আবেদন অনলাইনে করতে হবে।  

 প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের বিস্তারিত জানতে লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।