Friday, September 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ

মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: বৈধ বিএমডিসি নিবন্ধনসহ এমবিবিএস

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস এবং ডিজিটাল ডেটা টুলের ব্যবহারে দক্ষতা

অভিজ্ঞতা: ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: রাজশাহী

বেতন: ৬০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।

   

About

Popular Links

x