জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। প্রতিষ্ঠানটি তাদের ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টের জন্য ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা আগামী ২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ব্র্যাকের ফিল্ড অফিস (রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর) অথবা বাংলাদেশের যেকোনো স্থানে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্র্যাজুয়েটরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে সর্বোচ্চ ২ বছর বা ০-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
অন্যান্য যোগ্যতা: লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে। টেকসই পর্যটন এবং চুক্তি পর্যালোচনার ধারণা থাকতে হবে। এছাড়া এসওপি তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা আবশ্যক।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
প্রধান দায়িত্ব
- এরিয়া ম্যানেজারের সঙ্গে পরামর্শ করে মাঠপর্যায়ের ট্রিপগুলো পরিচালনা করা।
- যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয় নিশ্চিত করা।
- অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা।
- নতুন গন্তব্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা খুঁজে বের করতে ফিল্ড ভিজিট সম্পন্ন করা।
- অতিথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং ভ্রমণ-সংক্রান্ত খরচের হিসাব ও বিল সংগ্রহ করা।
- কর্মক্ষেত্রে সেফগার্ড নীতি অনুসরণ করা বাধ্যতামূলক।
আবেদনের প্রক্রিয়া
শুধু বাংলাদেশি প্রার্থীরা ব্র্যাকের ক্যারিয়ার পেজ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় ব্র্যাক কোনো ধরনের ফি গ্রহণ করে না।
আবেদনের শেষ তারিখ: ২ অক্টোবর ২০২৬।