সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: কোঅর্ডিনেটর

বিভাগ: অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে।

অন্যান্য যোগ্যতা: অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট (অনুদান ব্যবস্থাপনা) পদ্ধতি এবং আর্থিক ব্যবস্থা ও কার্যপ্রণালী সম্পর্কে গভীর বোঝাপড়া। ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে সাবলীলতা। কম্পিউটার-ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬।