আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর অধীনে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।  

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার

পদসংখ্যা: ১০০

চাকরির ধরন: ফুল টাইম (অফিস)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং চাপের মুখে কাজ করার সামর্থ্য আবশ্যক। কম্পিউটারে মৌলিক ধারণা (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট) থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট খাতে (এফএমসিজি, লাইট ইঞ্জিনিয়ারিং, পোশাক খাত, চামড়াজাত পণ্য, ফুড ও বেভারেজ) ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা:  সর্বনিম্ন ২৪ বছর

বেতন: ৪০,০০০ টাকা

সুযোগ-সুবিধা

ছয় মাসের সফল শিক্ষানবিশকাল শেষে পদোন্নতির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড, টিএ/ডিএ, ট্যুর অ্যালাউন্স, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, কমিশন এবং প্রাণ-আরএফএল আউটলেট থেকে বিশেষ ছাড়সহ ক্রেডিটে কেনাকাটার সুবিধা দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহ

  • বিক্রয় পূর্বাভাস ও কৌশল বাস্তবায়ন করা।
  • বিক্রয়, ডিস্ট্রিবিউশন ও বাজার উন্নয়নসংক্রান্ত কাঠামোবদ্ধ প্রশিক্ষণে অংশ নেওয়া।
  • ডিলার নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটর ও চ্যানেল পার্টনার পরিচালনায় সহায়তা করা।
  • জোনাল সেলস পরিকল্পনা তৈরি ও পারফরম্যান্স মনিটরিং করা।
  • নতুন বাজার সৃষ্টি, মার্কেট সার্ভে, প্রতিযোগী পর্যবেক্ষণ ও পণ্যের ভিজিবিলিটি বাড়াতে কাজ করা। এছাড়া মার্কেটিং, সাপ্লাই চেইন ও ফাইন্যান্স টিমের সঙ্গে সমন্বয় সাধন করা।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬