স্নাতক পাসেই এসএমসিতে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখীসহ বছরে ৩টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানটিতে। অনলাইনে আবেদনেরও সুযোগ রয়েছে।  

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 
কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে লোকবল নিয়োগ: ৩০ জন 

অন্যান্য সুবিধা: টি/এ, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখীসহ বছরে ৩টি উৎসব বোনাস। 

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে। 
আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৬