বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে (আরআরএফ) ৪ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট পদসংখ্যা ৪৪০।
চাকরির বিবরণ
১. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
পদসংখ্যা: ২০
বেতন স্কেল
শিক্ষানবিশকালে: ৫৫,০০০ টাকা
স্থায়ীকরণের পর: ৬০,৫০৭ টাকা
২. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৬০
বেতন স্কেল
শিক্ষানবিশকালে: ৪৭,০০০ টাকা
স্থায়ীকরণের পর: ৫৩,৬৪৮ টাকা
৩. পদের নাম: অফিসার (অ্যাকাউন্টস)
পদসংখ্যা: ৬০
বেতন স্কেল
শিক্ষানবিশকালে: ৩৪,০০০ টাকা
স্থায়ীকরণের পর: ৩৯,৩৩১ টাকা
৪. পদের নাম: অফিসার (ঋণ)
পদসংখ্যা: ৩০০
বেতন স্কেল
শিক্ষানবিশকালে: ৩৩,০০০ টাকা
স্থায়ীকরণের পর: ৩৮,১৬৬ টাকা
আবেদনের নিয়ম: আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার তারিখ ও সময়: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।
পরীক্ষার কেন্দ্র: আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হাউজিং এস্টেট রোড, আম্বরখানা আর/এ, সিলেট।
রেজিস্ট্রেশন ফি: ২৫০ টাকা (নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে)।